ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ আগস্ট ‘জুলাই সনদ’ আদায় করা হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 59

সরকারকে দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দাবি না মানলে আগামী ৩ আগস্ট ‘জুলাই সনদ’ আদায় করা হবে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সুনামগঞ্জে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদ আদর্শ শক্তির বিরুদ্ধে দেশের মানুষকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সেবা এখন অত্যন্ত নাজুক। ‘এটি বিগত ফ্যাসিস্ট সরকারেরই অর্জন,’ বলেন তিনি। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘চিকিৎসা, আইন, মৌলিক অধিকারসহ সরকারি সব সেবা থেকে বঞ্চিত জনগণ। এ বৈষম্য দূর করার সময় এখন। সেই লক্ষ্যেই এগোচ্ছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন

৩ আগস্ট ‘জুলাই সনদ’ আদায় করা হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫