ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পর্যাপ্ত শ্রমিক থাকলেও নেই কর্মসংস্থান: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 78

রাজধানীর ওপর বাড়তি চাপ বিবেচনায় নিয়ে, যারা শিল্প-কারখানা করেন তাদেরকে সব জায়গায় পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত শ্রমিক থাকলেও নেই কর্মসংস্থান।’

আজ (শনিবার, ২ আগস্ট) রাজশাহীতে ওএসএইচ রিসার্চ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সম্মেলনে শ্রম উপদেষ্টা বলেন, ‘তবে, অন্য কমিশনের থেকে শ্রম ও কর্মসংস্থান কমিশনের কাজ দ্রুত গতিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রমখাতের উন্নয়নে এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করছে সরকার।’

এ সময় গবেষক, শিক্ষাবিদ, শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠান মালিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনটি দেশের সকল শ্রমখাতে জুড়ে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গঠনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দেশে পর্যাপ্ত শ্রমিক থাকলেও নেই কর্মসংস্থান: শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫