ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার, সংস্কার ও নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে : জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 73

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটাকেই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হবো।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, সংস্কার আমাদের করতেই হবে। জাতীয় সনদ যেটা হবে, ঘোষণা হবে হয়তো আর কিছুদিনের মধ্যে। কিন্তু অনেক বিষয়ে এখানে দ্বিমত আছে, আপত্তি আছে, নোট অব ডিসেন্ট আছে। আমাদেরই আছে, আমরা যেগুলোতে একমত হয়েছি, আরেকদল নোট অব ডিসেন্ট দিয়েছে কিন্তু এটার মীমাংসার পথ কি? যারা বলছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না, এটা তো কোনো মীমাংসার পথ হতে পারে না। হ্যাঁ, তারা যদি মনে করেন আমরা নির্বাচনে যাবো না, আন্দোলন করে আমরা যা বলছি তাই করতে হবে, সেটা তারা করতে পারেন। কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোনো জায়গায় তারা যেতে পারেন না।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার দাবি তুলতে পারেন। কারণ নির্বাচন হচ্ছে এ মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা সংস্কার সম্পন্ন করার জন্য অপরিহার্য হয়ে গেছে। কাজেই সংস্কার আমাদের করতেই হবে। কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুষ্ঠু নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিচার, সংস্কার ও নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে : জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫