ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ ১০ মুদ্রায় আরবদের দাপট, তলানিতে ডলার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 101

বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রা হলেও মার্কিন ডলারকে সবচেয়ে শক্তিশালী মুদ্রা বলা যায় না। জাতিসংঘ স্বীকৃত ১৮০টি বৈধ মুদ্রার মধ্যে ডলার শীর্ষে নেই—এ তথ্য অনেকের জন্যই চমকপ্রদ।

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হলেও, তার মুদ্রা স্বয়ংক্রিয়ভাবে ‘শ্রেষ্ঠ’ হয়ে ওঠেনি। সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকায় আরব দেশগুলোর আধিপত্য রয়েছে, আর ডলার রয়েছে তুলনামূলকভাবে নিচের অবস্থানে।

ফোর্বসের বিশ্লেষণে উঠে এসেছে, বিশ্বের সেরা মুদ্রা হলো কুয়েতি দিনার। এরপর সেরা ১০ মুদ্রার তালিকায় যথাক্রমে রয়েছে— বাহরাইনি দিনার, ওমানি রিয়াল, জর্ডানি দিনার, ব্রিটিশ পাউন্ড, জিব্রাল্টার পাউন্ড, সুইস ফ্রাঁ, কেম্যান ডলার, ইউরো ও মার্কিন ডলার।

১. কুয়েতি দিনার
বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার। এক কুয়েতি দিনারে পাওয়া যায় প্রায় ৩.২৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯৭ টাকা। তেলসমৃদ্ধ কুয়েত সৌদি আরব ও ইরাকের মাঝে অবস্থিত এবং বিশাল তেল রপ্তানি আয়ের কারণে তাদের মুদ্রার মান এত বেশি।

২. বাহরাইনি দিনার
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইন। এক বাহরাইনি দিনারে পাওয়া যায় ২.৬৫ মার্কিন ডলার, অর্থাৎ এক ডলারে পাওয়া যায় মাত্র ০.৩৮ দিনার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৩২২ টাকা।

৩. ওমানি রিয়াল
তৃতীয় অবস্থানে আছে ওমানের রিয়াল। এক ওমানি রিয়ালে মেলে ২.৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ টাকা। ওমানও তেল ও গ্যাস রপ্তানিতে সমৃদ্ধ একটি দেশ।

৪. জর্ডানি দিনার
জর্ডান বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রার দেশ। এক জর্ডানি দিনারের মূল্য ১.৪১ মার্কিন ডলার, অর্থাৎ এক ডলারে পাওয়া যায় ০.৭১ দিনার। বাংলাদেশি টাকায় প্রায় ১৭১ টাকা।

৫. ব্রিটিশ পাউন্ড
প্রচলনের দিক থেকে অন্যতম পুরোনো মুদ্রা ব্রিটিশ পাউন্ড তালিকায় পঞ্চম। এক পাউন্ডের মান ১.৩৩ মার্কিন ডলার, অর্থাৎ এক ডলারে পাওয়া যায় ০.৭৫ পাউন্ড। বাংলাদেশি টাকায় প্রায় ১৬১ টাকা।

৬. জিব্রাল্টার পাউন্ড
স্পেন সীমান্তবর্তী ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের মুদ্রা—জিব্রাল্টার পাউন্ড। এটি ব্রিটিশ পাউন্ডের সঙ্গে মানানসই, ফলে এক জিব্রাল্টার পাউন্ডের মূল্যও ১.৩৩ মার্কিন ডলার। মূল্যে পার্থক্য না থাকলেও এটি আলাদা একটি মুদ্রা।

৭. সুইস ফ্রাঁ
সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনের সরকারি মুদ্রা সুইস ফ্রাঁ। এর স্থিতিশীলতা ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে এটি পরিচিত। এক ফ্রাঁর মান ১.২১ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১৪৭ টাকা।

৮. কেম্যান ডলার
ক্যারিবীয় অঞ্চলের ব্রিটিশ নিয়ন্ত্রিত কেম্যান দ্বীপপুঞ্জের মুদ্রা—কেম্যান ডলার। এক কেম্যান ডলারের মান ১.২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪৫ টাকা।

৯. ইউরো
ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশের সরকারিভাবে ব্যবহৃত মুদ্রা ইউরো। এক ইউরোর মান ১.১৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ টাকা।

১০. মার্কিন ডলার
বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা হলেও শক্তিশালী মুদ্রার তালিকায় মার্কিন ডলার রয়েছে দশম স্থানে। এক ডলারের মান বাংলাদেশি টাকায় প্রায় ১২১ টাকা (হার পরিবর্তনশীল)। এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, আরও কয়েকটি দেশ ও অঞ্চলেও বৈধভাবে ব্যবহৃত হয়।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের শীর্ষ ১০ মুদ্রায় আরবদের দাপট, তলানিতে ডলার

আপডেট সময় : ০৪:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫