ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 103

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন এরইমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

প্রেস সচিব আরও বলেন, ‘সরকার এরইমধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছে। বর্ষাকাল শেষে মানুষের মাঝে নির্বাচনী আমেজ তৈরি হবে, যা এক ধরনের আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করবে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এসব আত্মত্যাগের মাধ্যমে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মানুষের কাছে যাবেন, কথা বলবেন, তখনই মানুষের মনে সত্যিকারের নির্বাচনী উৎসাহ তৈরি হবে। এতে সব সন্দেহ দূর হয়ে যাবে।’

তিনি জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্ধারিত সময় ধরে প্রস্তুতি নিচ্ছে এবং সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি রেখেছে। বর্ষা শেষে সারাদেশে নির্বাচন নিয়ে আলোচনা, উৎসাহ ও আগ্রহ আরও বাড়বে।

এ সময় শফিকুল আলম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীনের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ‘আমি ছুটি পেয়ে এসেছি, পর্যায়ক্রমে আরও আট শহিদের কবর জিয়ারত করব। নতুন বাংলাদেশ গঠনে এসব শহীদের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বদ্ধপরিকর।’—বাসস

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে: প্রেস সচিব

আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫