যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধ শক্তি: আমির খসরু

- আপডেট সময় : ১০:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 78
যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধ শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৬ আগস্ট) সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের জেএমসেন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাধু সন্ন্যাসীসহ সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছেলেন।
আমির খসরু বলেন, ‘নতুন বাংলাদেশ তৈরির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণ করতে বিভক্তি দূর করতে হবে। সাম্প্রদায়িক, সংখ্যালঘু শব্দগুলোর ব্যবহারের মাধ্যমে আগে বিভক্তি তৈরির এবং তা জিইয়ে রাখার অপচেষ্টা হয়েছে।’
এসময় রাজনীতিবীদদের সহনশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কারও মত অপছন্দ হলেও সেটিকে সম্মান জানাতে হবে।’
আমির খসরু বলেন, ‘সংবিধান এ দেশের সকলকে সমান অধিকার দিয়েছে। এখানে কেউ দুর্বল নয়। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। অন্যথায় সংস্কৃতি, অর্থনৈতিক সর্বোপরি উন্নত জাতী হিসেবে গড়ে ওঠা যাবে না।’




















