ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৪২ অপরাহ্ন, রোববার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 63

নওগাঁর আত্রাই ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বটতলী নামক স্থানে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আত্রাই ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল।

এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনটি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মনিরুল মারা যান।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪১:৪২ অপরাহ্ন, রোববার, ১৭ অগাস্ট ২০২৫