কাহারোলে নাগরিক প্লাটফর্ম ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 154
দিনাজপুরের কাহারোলে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরোসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং নাগরিক প্লাটফর্ম ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ডেমক্রেসি ওয়াচ এর আয়োজনে। উপজেলার নাগরিক প্লাটফর্মের সভাপতি মোছাঃ নাজমা শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক প্লাটফরমের দিনাজপুর জেলা কো-অডিনের্টর সৈয়দ সাইদুর রহমান, নাগরিক প্লাটফর্মের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোছাঃ ফারুমা খাতুন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন, ইউপি সদস্যা মোছাঃ নুর নেহার বেগম মোঃ আব্দুল মান্নান ও সাংবাদিক এম, এ জলিল শাহ্ প্রমুখ।






















