ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 55

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি খসড়া নোটিশ জারি করে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের পরিকল্পনার বিশদ বিবরণ দিয়েছে, যার ফলে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে।

চলতি মাসের শুরুর দিকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হলেও রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জরিমানা হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

এদিকে, দেশের কৃষকদের ক্ষতি হতে পারে এই আশঙ্কায় ভারত তার কৃষি বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করতে অস্বীকার করায় বাণিজ্য চুক্তির জন্য আলোচনা অচলাবস্থার মুখোমুখি হয়েছে বলে জানা গেছে।

কৌশলগত অংশীদারদের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্রতর হওয়ার সাথে সাথে মোদি আত্মনির্ভরতার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন এবং ভারতীয়দের আরও দেশীয় পণ্য কেনার আহ্বান জানাচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় অনুসারে, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য ১২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, ওয়াশিংটনের ৪৫.৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।

ভারতীয় বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই শুল্ক ৫০ বিলিয়ন ডলারের রফতানিতে প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর

আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫