ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় ‌‘শীর্ষ সন্ত্রাসী’ রুবেলকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 64

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট খুরুশিয়া ইকোপার্ক এলাকায় মো. রুবেল (৩৫) নামে এক ‘শীর্ষ সন্ত্রাসীকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বুধবার, ২৭ আগস্ট) রাতের এ ঘটনার খবর পেয়ে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত রুবেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। তিনি একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ‌‘শীর্ষ সন্ত্রাসী’ রুবেলকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫