ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভাগ্নের হাতে মামার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 56

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাগ্নের হামলায় ছালিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালিক মিয়া একই গ্রামের মৃত মাহতাব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ছালিক মিয়ার সঙ্গে তার ভাগ্নে দিলদার খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনাও তৈরি হয়। আজ দুপুরে পূর্ববিরোধের জেরে দিলদার খান তার ভাইদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসজ্জায় ছালিক মিয়ার ওপর হামলা চালায়। এতে ছালিক মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই নুর মিয়া বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে ভাগ্নের হাতে মামার মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫