ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এখনো সমানতালে পাথর উত্তোলন চলছে: সৈয়দা রিজওয়ানা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 41

সিলেটের ছয়টি মহাল থেকে এখনো সমানতালে পাথর উত্তোলন চলছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে আয়োজিত “ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক নগর সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আলউলার মরুভূমিতে বিশ্রামরত দৈত্যাকার মাছ?

রিজওয়ানা হাসান বলেন, পাথর উত্তোলন ঠেকানো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয়, তারপরও আমি দায়িত্ব নিয়েছি। রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা ছাড়া এ উত্তোলন বন্ধ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জলধারা রক্ষায় উপযুক্ত আইনি কাঠামো গড়ে তোলা জরুরি। একইসঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ ও জলাধার রক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

সিলেটে এখনো সমানতালে পাথর উত্তোলন চলছে: সৈয়দা রিজওয়ানা

আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫