ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 51

গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যেসব কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ।

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, সামান্য বেড়েছে খাদ্যে

এতে বলা হয়, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল। পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা/কর্মচারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’—বাসস

নিউজটি শেয়ার করুন

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫