আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, সামান্য বেড়েছে খাদ্যে

- আপডেট সময় : ১০:৫৫:২৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 52
আগস্ট মাসে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। তবে সামান্য বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এটি জানা গেছে।
মূলত খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতির এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮.৪৮ শতাংশ।
আরও পড়ুন: নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো বাধা দেয়া হবে না: তথ্য উপদেষ্টা
বিবিএসের তথ্যমতে, আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৭.৫৬ শতাংশ। তবে, খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩৮ শতাংশ থেকে কমে ৮.৯০ শতাংশে নেমে এসেছে।
একই সময়ে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
























