ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরাই ক্ষমতার রদবদল করতে পারে: দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 71

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। নারীরা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতায় রদবদল আনতে পারে।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় দুলু বলেন, নারীরা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতায় রদবদল আনতে পারে। কারণ নারীরা যদি ঐক্যবদ্ধভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাব, এদেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব তারা পারবে জাতিয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য আরও বলেন, ফ্যাসিস্টরা এ দেশের প্রশাসনিক ব্যবস্থার সকল ক্ষেত্রে ফ্যাসিস্টতন্ত্র কায়েম করেছে। তবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্টতন্ত্র থেকে বের হতে যা করতে হয় তিনি তাই করবেন।

এর আগে, বেলা ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করেন দলের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

নারীরাই ক্ষমতার রদবদল করতে পারে: দুলু

আপডেট সময় : ০২:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫