ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে সভা

দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 78
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলা ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর পলিটেকনিক ইনিস্টিটিউট প্রাঙ্গনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা উক্ত আলোচনা সভার আয়োজনে করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মন্ডল। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির জেলা শাখার আহবায়ক মিনারুল ইসলাম, আইডিইবি’র জেলা সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিউল ইসলাম সাজু প্রমূখ।
দেশের তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
অনুষ্ঠানে বক্তারা ৭ দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






















