ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 26

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন চলাকালে নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ ভবনের সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ইহুদি ধর্মাবলম্বীরা। গতকাল সোমবারও ইহুদি র‍্যাবাইরা (ধর্মীয় নেতা) গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করেছেন।

প্রতিবাদে অংশ নেওয়া একজন তরুণ র‍্যাবাই সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ইহুদি ধর্মাবলম্বীরা ফিলিস্তিনের পক্ষে এখানে সমবেত হয়েছি। গাজায় যুদ্ধে ইসরায়েল শুরু থেকেই মানবতাবিরোধী অপরাধ করছে, আমরা তার বিরোধিতা করতে এখানে প্রতিদিন জড়ো হচ্ছি।”

জাতিসংঘের প্রতিবেদন বলছে ‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল’

৯ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকে ৩০ জন ইহুদি ধর্মীয় প্রতিনিধির অংশগ্রহণে প্রতিদিন এই প্রতিবাদ সমাবেশ চলছে। বিক্ষোভকারীরা ঘণ্টা বাজিয়ে তাদের অবস্থানের জানান দিচ্ছেন এবং তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইসরায়েলবিরোধী স্লোগান লেখা থাকছে।

এক র‍্যাবাই তার বক্তব্যে বলেন, “আমি একজন ইহুদি র‍্যাবাই এবং আমরা সবাই সারা বিশ্বের সেই সব ইহুদিদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি, যারা এই যুদ্ধ নিয়ে বিব্রত এবং এর বিপক্ষে। নেতানিয়াহু তার নিজের স্বার্থে পরিকল্পিতভাবে ইহুদি ধর্মকে ব্যবহার করছেন।”

আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের মূল পর্ব ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’ অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের প্রতিবাদ

আপডেট সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫