ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চাউলের ডিও বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 92

দিনাজপুরের কাহারোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চাউলের ডিও বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালেব সরকার তার দপ্তরে উপজেলার ৬টি ইউনিয়নের ৯৮টি দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে প্রতি দুর্গামন্ডপ ভিত্তিক ৫শত কেজি হারে চাউলের ডি.ও বিতরণ করেন।

জানা যায়, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের আওতায় জিআর খাত হতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এই চাউল দুর্গামন্ডপে বিতরণ করা হয়। অপরদিকে সংশ্লিষ্ট দুর্গাপূজা মন্ডপ কমিটি নেতৃবৃন্দ চাউলের ডি.ও হাতে পাওয়ার পর স্থানীয় খাদ্য গুদাম থেকে চাউল উত্তোলন করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কাহারোলে দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চাউলের ডিও বিতরণ

আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫