ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তনশীল বিশ্ব গড়তে যুবসমাজকে ‘থ্রি-জিরো ক্লাব’ গঠনের আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 47

পরিবর্তনশীল বিশ্ব গড়তে তরুণদেরকে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে মূল বক্তব্য দিতে গিয়ে প্রফেসর ইউনূস তার স্বপ্নের তিনটি শূন্য (৩-জিরো) বিশ্বের কথা তুলে ধরেন। তিনি কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, দারিদ্র্য দূর করতে সম্পদ কেন্দ্রীকরণ শূন্যে আনা এবং মানবসৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বেকারত্ব শূন্যে নামিয়ে আনার কথা বলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রাণী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তিনি শূন্য বর্জ্য-এর ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’ সমর্থনের জন্য সবাইকে আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এটি কোনো স্বপ্ন নয়, বরং এরইমধ্যে বাস্তবে রূপ নিচ্ছে। তাই আমরা তরুণদের উৎসাহিত করছি সর্বত্র থ্রি-জিরো ক্লাব গড়ে তুলতে—যেখানে মানুষ হয়ে উঠবে থ্রি-জিরো ব্যক্তি।

তিনি বলেন, একজন থ্রি-জিরো ব্যক্তি টেকসই জীবনযাপন করবেন, বর্জ্য কমাবেন, সামাজিক উদ্যোক্তা হিসেবে কাজ করবেন এবং কোনোভাবেই বৈশ্বিক উষ্ণায়ন, বৈষম্য বা বেকারত্ব বৃদ্ধিতে অবদান রাখবেন না।

প্রধান উপদেষ্টা বলেন, যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, তত বেশি এই ক্লাবগুলো রূপ নেবে থ্রি-জিরো পরিবারে, থ্রি-জিরো গ্রামে, থ্রি-জিরো শহরে এবং একদিন আমরা পৌঁছে যাব থ্রি-জিরো বিশ্বে। এটি শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে, তবে একসঙ্গে এগোলে সেই পদক্ষেপই বিশ্ব পরিবর্তনের শক্তি হয়ে উঠবে।

জাতিসংঘের মঞ্চকে কেবল বক্তব্য দেওয়ার নয়, বরং অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার জায়গা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, এই অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত রয়েছে আমাদের ঐক্যের মধ্যে। আমরা যদি একসঙ্গে কাজ করি—সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাই—তাহলে জটিলতম বৈশ্বিক সংকটও মোকাবিলা সম্ভব।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, চলুন আমরা হয়ে উঠি নতুন ঢেউয়ের নির্মাতা—একটি বিশ্ব যেখানে থাকবে ন্যায়, টেকসই উন্নয়ন ও আশার আলো। আমাদের সম্মিলিত স্বপ্ন একদিন সমগ্র মানবজাতির জন্য নতুন ভোর নিয়ে আসুক।

নিউজটি শেয়ার করুন

পরিবর্তনশীল বিশ্ব গড়তে যুবসমাজকে ‘থ্রি-জিরো ক্লাব’ গঠনের আহ্বান

আপডেট সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫