ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানায়, কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রামের থেকে এক ব্যাক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা নিয়ে রাশিয়ার গুরুত্ব

পরবর্তিতে সন্দেহ হলে প্রশাসনের সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কাটুন খুলেন। এ সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫