ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে বিমান ও নৌবাহিনী কাজ করবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 54

আগামী নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে বিমান ও নৌবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে বিমান ও নৌবাহিনী কাজ করবে এবং নির্বাচনের সময় এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে।’

‘সেতুভবন-বিটিভি-মেট্রোরেলে আগুন দিতে নির্দেশ দিয়েছিলেন হাসিনা’

তিনি বলেন, তবে নির্বাচন শুধু তো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যবে, তখন তাদের আর কেউ আটকাতে পারবে না। তার পরে হলো রাজনৈতিক দলগুলো। তাদের মধ্যে মতঐক্য তৈরি হলে নির্বাচন করতে খুবই সুবিধা হয়।

তিনি বলেন, ‘সীমান্তে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপর থাকলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে নির্বাচনকে সামনে রেখে অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার সবাই নির্বাচনের জন্য প্রশিক্ষণ নিচ্ছে।’

আসন্ন দুর্গা পূজায় আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। কোনো জায়গায় কোনো ধনের সমস্যা নেই। এটার পবিত্রতা যাতে রক্ষা পায়, সেটা ঠিক রাখতে হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় পূজাকে ঘিরে অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার আহবান জানান। কেউ উস্কানিমূলক অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

‘আগামী নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে বিমান ও নৌবাহিনী কাজ করবে’

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫