ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজাগামী ত্রাণবাহী জাহাজকে নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠাবে ইতালি-স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 29

গাজাগামী ত্রাণবাহী নৌবহর ফ্রিডম ফ্রোটিলার সুরক্ষায় সামরিক জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ইতালি ও স্পেন। এরইমধ্যে নৌব্হরের উদ্দেশে জাহাজগুলো রওনা দিয়েছে বলে জানা গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি।

এর আগে, তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ফ্রিডম ফ্রোটিলা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকার কর্মীরা। যার ফলশ্রুতিতে এ সিদ্ধান্ত স্পেন ও ইতালির।

গাজায় চলমান বিপর্যয়ে আমরা গভীরভাবে মর্মাহত: শ্রীলংকার প্রেসিডেন্ট

উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে গ্লোবাল ফ্রিডম ফ্রোটিলা। ইসরাইলি বাধায় সবশেষ ৪টি মিশন পণ্ড হয়েছিল তাদের। ৫ম দফায় প্রায় ৫০ নৌযান নিয়ে এ যাত্রা। বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকার কর্মী।

নিউজটি শেয়ার করুন

গাজাগামী ত্রাণবাহী জাহাজকে নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠাবে ইতালি-স্পেন

আপডেট সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫