ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 50

ডিসেম্বর অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সিদ্ধান্তে অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে জানায়। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

সারা দেশে পূজামণ্ডপে ৭১ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

এর আগে দেড় মাস এগিয়ে আগামী ১৭ ডিসেম্বর থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরুর কথা জানানো হয়। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫