ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

কোনো দল বা ব্যক্তি নয়, জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 50

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। তিনি বলেন, ‘সংগত কারণে দেশে ফেরা হয়নি, শিগগিরই ফিরবো।’ আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন তারেক রহমান।

এসময় তিনি আরও বলেন, ‘গণমাধ্যমে কথা বলেছি কিন্তু স্বৈরাচারী সরকার পত্রিকায় ছাপতে দেয়নি।’

নির্বাচনের আগে দেশে আসবেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত‌। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কীভাবে দূরে থাকি? ’

দ্রুত দেশে ফেরার কথা জানিয়ে তিনি বলেন, ‘সংগত কারণেই দেশে ফেরা হয়নি।’

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছেন বলেও জানান তিনি।’

তবে, শেষ পর্যন্ত দেশে ফিরে নির্বাচনে লড়বেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার (৫ অক্টোবর) এই সাক্ষাৎকারের বিষয়ে বিবিসি বাংলা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানিয়েছে।

সাক্ষাৎকারটি দুই পর্বের প্রথম পর্ব আজ (সোমবার, ৬ অক্টোবর) বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন। এ সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

বিবিসি বাংলার নেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্বে তারেক রহমান এক প্রশ্নের জবাবে বলেন, “ দেখুন, আমি ১৭ বছর যাবত প্রবাস জীবনে আছি। ওয়ান ইলেভেন, তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি।

রেড অ্যালার্ট জারি : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম। যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি। যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল। যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল। যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল।

সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, উনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে।

আমি আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। এটিকে আপনারা কাহিনী বলুন, বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না, বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না, হাজার হাজার পরিবারের ।”

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা বিএনপি যারা করি আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই- যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে- জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না।

জনগণ যদি সমর্থন না করে কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই। এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোনো দল বা ব্যক্তি নয়, জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড: তারেক রহমান

আপডেট সময় : ১২:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫