ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

টাইফয়েড প্রতিরোধে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 50

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ তথ্য দিয়েছেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকালে সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া হবে।

বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

ডা. সায়েদুর রহমান বলেন, ‘টিকা নেয়ার জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে টিকা দেয়া হবে।’

তিনি আরও জানান, এরইমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশুর টিকার জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। ডা. সায়েদুর রহমান আশ্বাস দিয়েছেন, এ টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাইফয়েড প্রতিরোধে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান কর্মসূচি

আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫