ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 90
114

পাবনায় বাঁশ বোঝাই ট্রাক চাপায় পৃষ্ট হয়ে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে মহাসড়কে ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার এবং ট্রাকটিকে মহাসড়ক থেকে অপসারণের পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান জানান, পঞ্চগড় থেকে পাবনা আসার পথে বাংলাবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের উপরে উল্টে পড়ে। এতে ভ্যান চালক আকরাম হোসেন, ভ্যানের যাত্রী পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোহা ঘটনাস্থলেই মারা যায়।

মেট্রোরেলের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপরে আছড়ে পড়ে। এতে বাঁশ চাপায় দুই শিক্ষার্থী এবং ভ্যানচালকসহ তিন জনের মৃত্যু ঘটে।

এদিন দুপুরে নিহত শিক্ষার্থীদের বাসায় গিয়ে শোকাবহ পরিবেশ দেখা যায়। দুপুরেই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫