ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: নিরাপত্তা ভালভের প্রথম দুই পরীক্ষা সফল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 1

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুই পরীক্ষা সফল হয়েছে। তবে তৃতীয়টিতে কাঙ্ক্ষিত ফল মেলেনি। ফলে তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে।

গত কয়েক মাস ধরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ভালভ নিয়ে আলোচনা চলছে। পিওআরভি বা পাইলট অপারেটেড রিলিফ ভালভ নামে পরিচিত এই যন্ত্রাংশটি মূলত বাড়তি চাপ নিয়ন্ত্রণ করে। রূপপুরের প্রথম ইউনিটের পরীক্ষা চলাকালে গত জুন মাসের পর ভালভগুলো একই সময় কাঙ্ক্ষিত মাত্রায় কাজ করছিল না।

পরবর্তীতে ভালভ মেরামতে নির্মাণ সহযোগী দেশ রাশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। এরপর মস্কো থেকে রাশিয়ার বিশেষজ্ঞ দল এলে একে একে ৯টি ভালভ মেরামত করা হয়। এরপর শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। মূলত, এই নিরাপত্তা ভালভে ৩ সেট পিওআরভি ভালভ থাকে। প্রতি সেট ভালভের ২টি ভালভকে একটির পর একটি খুলে পরীক্ষা করার প্রয়োজন হয়। এই কার্যক্রম মেইন কন্ট্রোল রুম (এমসিআর) এবং ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ইসিআর) থেকে পরিচালনা করা হয়।

এ ক্ষেত্রে মোট ১২ ধরনের পরীক্ষা হয়। প্রথম ধাপে পরিচালন চাপ ১৬ দশমিক ১ MPa বা মেগাপ‍্যাসকেলে এবং তাপমাত্রা (২৮০ ডিগ্রি সে.) বজায় রেখে সবকটি পরীক্ষা (১২টি পরীক্ষার কার্যক্রম) সফলভাবে শেষ হয়েছে। পরের পর্যায়ে চাপ যদি ১৮ দশমিক ১ MPa-তে পৌঁছায়, তবে (৩টির মধ্যে) প্রথম ভালভটি খুলে যাবে এবং অতিরিক্ত চাপ বের করে দিয়ে প্ল্যান্টটিকে নিরাপদ রাখবে। এই পরীক্ষাটিও ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে।

পরবর্তী ধাপে এসে অর্থাৎ, ১৮ দশমিক ৬৫ MPa বা মেগাপ‍্যাসকেল চাপে দ্বিতীয় এবং তৃতীয় ভালভ দু’টি একসঙ্গে খুলে গিয়ে অতিরিক্ত চাপ নির্গমন করে প্ল্যান্টকে নিরাপদ করার কথা। তবে এই পরীক্ষা কার্যক্রমটি সফলতার মানদণ্ড অর্জন করতে পারেনি, অর্থাৎ পরীক্ষায় ১৮ দশমিক ৬৫ MPa চাপে দ্বিতীয় এবং তৃতীয় ভালভ দু’টি খোলেনি। এজন্য রুশ কর্তৃপক্ষ ও বাংলাদেশের পক্ষের প্রকৌশলী ও বিজ্ঞানীরা দ্বিতীয় ও তৃতীয় ভালভ দু’টি আংশিকভাবে সামঞ্জস্য (adjust) করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন বলেন, এটি বড় কোনো সমস্যা নয়। প্রধান বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করে ফেলেছি, এটিও দ্রুত সমাধান হয়ে যাবে।

এই প্রক্রিয়াটি শেষ হলেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: নিরাপত্তা ভালভের প্রথম দুই পরীক্ষা সফল

আপডেট সময় : ১০:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬