নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
- আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 47
যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই। ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে—যেখানে তিনি কয়েক দশক ধরে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
ডিএনএ-এর গঠন আবিষ্কারের জন্যই ওয়াটসন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এই যুগান্তকারী আবিষ্কার ডিএনএ কীভাবে জিনগত তথ্য প্রতিলিপি ও পরিবহন করে, সে রহস্য উন্মোচন করে এবং আধুনিক জীববিজ্ঞানের নতুন যুগের সূচনা ঘটায়।
দেশে তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি, বাড়বে কুয়াশা
১৯৫৩ সালে ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্সের সঙ্গে মিলে ডিএনএ-এর বিখ্যাত ‘ডাবল-হেলিক্স’ মডেল আবিষ্কার করেন তিনি। এই আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ১৯৬২ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান তারা। সেই সময় তারা বলেছিলেন, “আমরা জীবনের রহস্য আবিষ্কার করেছি।”
২০১৪ সালে ওয়াটসন নিজের নোবেল পদকের সোনার অংশ ৪৮ লাখ ডলারে বিক্রি করেছিলেন। সে সময় তিনি জানান, জাতি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বৈজ্ঞানিক সমাজে বয়কটের মুখে পড়েছিলেন, তাই পদকটি বিক্রির সিদ্ধান্ত নেন।























মাশহাদে চিরশায়িত খামেনি, জনসমুদ্রে ট্রাম্পবিরোধী স্লোগান