ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনসহ সকল কর্মসূচি স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 111
138

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের পর চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে লিখিত আশ্বাস দিয়েছে। এ আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করে আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরবেন।

আজ সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের আশ্বাস দিয়েছে। শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে একটি প্রস্তাব ইতোমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ এলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

হেরে যাওয়ার ভয়ে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল

খায়রুন নাহার লিপি আরও বলেন, যেহেতু মন্ত্রণালয় ১১তম গ্রেড বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে বিবেচনা করছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় আশ্রয় নেন। সেখান থেকেই শুরু হয় টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি।

শিক্ষকদের তিন দফা দাবি ছিল—

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনসহ সকল কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ১০:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫