ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ কেউ বলছেন ২০২৯ সালে নির্বাচন হবে, এ তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 64

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছেন ২০২৯ সালে নির্বাচন হবে। এ তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, সবকিছুর টাকা আছে আওয়ামী লীগের কাছে। যা দিয়েই নাশকতা তৈরি করে একটা চোরারাস্তা করছে আওয়ামী লীগ। আর নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘পলাতক নেতারা কখনো সুস্থ চিন্তা করতে পারে না। তারা একটার পর একটা কুচিন্তা, ষড়যন্ত্র করবেই। আমরা ড. ইউনূসকে বলেছি, যারা দোসর আছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। কিন্তু সামগ্রিকভাবে তারা সেটা করতে পারেনি। প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কিছু দেখলেই হামলে পড়ছে।’

নির্বাচনের আগে গণভোট দিতেই হবে: জামায়াত আমির

এর আগে তিনি ৭ নভেম্বর নিয়ে আলোচনায় দেশের বহুদলীয় গণতন্ত্রে বিএনপির অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন বিএনপির এই নেতা।

সাম্প্রতিক রাকসু নির্বাচন নিয়ে হতাশ হবার কিছু নেই মনে করেন রুহুল কবির রিজভী।

তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সহ-অবস্থান তৈরি হয়েছে। যা গেল ১৬-১৭ বছরে ছিল না। ফ্যাসিবাদের ছোবলে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত হয়েছিলো। যেখানে ছাত্রদল সহপাঠীদের নিয়ে বসতেও পারেনি, রাকসু নিয়ে হতাশ হবার কিছু নেই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কেউ কেউ বলছেন ২০২৯ সালে নির্বাচন হবে, এ তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর: রিজভী

আপডেট সময় : ১০:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫