ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট: নাসীরুদ্দীন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 51

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “আগামীকাল (১৩ নভেম্বর) সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ এই বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে। এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া বক্তব্যের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আরেকটি খবর এসেছে—আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে। নতুন করে আর কী তুলবেন? বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদের জায়েজ করে নিলেন।’

তিনি বলেন, ‘চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য—এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে আর কোনো কাজ লেখা নেই। বিএনপির যদি এক বছরের সফলতা বলেন, তাদের দুইটা সফলতা—একটা হলো চাঁদাবাজি, আরেকটা হলো মামলাবাজি। এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে গিয়ে ভোট চাইবে। ভোট নয়, মানুষ তাদের জুতা দেবে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের সার্বভৌম, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সব দলকে একসঙ্গে হতে হবে। সব দল একসঙ্গে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট: নাসীরুদ্দীন

আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫