আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

- আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 212
আয়ারল্যান্ডের লেজের দিকের ব্যাটাররা কেবল বিরক্ত বাড়াচ্ছিলেন বাংলাদেশি বোলারদের। দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিল সফরকারীরা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচর তৃতীয় দিনেই ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়া বাংলাদেশ বড় ব্যবধানেই জিতল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ রানের পর দ্বিতীয় ইনিংসে আইরিশরা থেমেছে ২৫৪ রানে। এই দাপুটে জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ২৮৬ বলে ১৭১ রানের অসাধারণ ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় হন ম্যাচসেরা।
চতুর্থ দিনে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করে আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হাারয় আইরিশরা। ম্যাথু হামফ্রেসকে ফেরান তাইজুল ইসলাম আর আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি হাসান মুরাদের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন। ৬৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন ডান হাতি ব্যাটার।
বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
তবে চোয়ালবদ্ধ চালিয়ে যাচ্ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। লাঞ্চের আগে তুলে নেন ফিফটি। ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে লাঞ্চে যায় আয়ারল্যান্ড।
লাঞ্চ থেকেই ফিরিয়েই উইকেটে থিতু হয়ে যাওয়া ম্যাকব্রাইনে আউট করেন নাহিদ রানা । নাহিদ রানার বাউন্সারে পুল খেলতে চেয়েছিলেন তিনি, কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে বল চলে যায় শর্ট মিড উইকেটে থাকা ফিল্ডার হাসান মুরাদের হাতে। ৫২ রানে ফেরেন ম্যাকব্রাইন।
১৯৮ রানে ৮ উইকেট হারানোর পর ইনিংস হার এড়াতে লড়াই চালিয়ে যান ম্যাককার্থি এবং নেইল। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ বলে ৫৪ রানের জুটি গড়ে তারা। ৫৩ বলে ৩৬ করা নেইলকে ফিরিয়ে জুটি ভাঙেন মুরাদ। পরের ওভারে ২৭ বলে ২৫ রান করা ম্যাককার্থিকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন তাইজুল।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন হাসান মুরাদ। ৩ উইকেট তাইজুল ইসলামের। নাহিদ রানা নেন ২ উইকেট।
আগামী বুধবার মিরপুরে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ।

























