ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

- আপডেট সময় : ১০:৪০:৫৯ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
- / 90
সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ (রোববার, ১৬ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামুল হাসান মোল্লা জানান, রায়কে কেন্দ্র করে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহনের চলাচল নির্বিঘ্নে করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি থাকবে চার প্লাটুন বিজিবি।
হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
এদিকে ফরিদপুর পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন, জেলা জুড়েই আমাদের নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এর বাইরেও প্রতিটা উপজেলা এবং মহাসড়কগুলোতে থাকবে পুলিশ র্যাবের টহল টিম।

























