তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় : ০৩:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 121
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর। যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।’
দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশাব্যক্ত করেন তিনি।
বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি (তারেক রহমান) ভোটার না হলে ভোট করবেন না। উনি যেহুতু বলেছেন, ভোট করবেন, সে কারণে ধরে নিতে হবে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার ও বাংলাদেশে ভোট করবেন।’
দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।
প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষে জানানো হয়, তারেক রহমান এখনো ভোটার হননি। তবে নির্বাচন কমিশন চাইলে তাকে যেকোনো সময় ভোটার বানাতে পারবে।

























সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২