ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখতার-হাসনাত-সারজিস-হান্নান; কার কোথায় এনসিপির মনোনয়ন?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 213
241

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষণা অনুযায়ী—রংপুর-৪ আসনে লড়বেন দলের সদস্যসচিব আখতার হোসেন; পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালী-৬ আসনে লড়বেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তারা সবাই শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা কোনো ধরনের প্রতিকূলতা থাকলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।’ তিনি আরও জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন।’ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত কাউকে সংসদে পাঠাতে চায় না; প্রার্থী নির্বাচনি আইন মানতে বাধ্য, তা না মানলে প্রার্থিতা বাতিল হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আখতার-হাসনাত-সারজিস-হান্নান; কার কোথায় এনসিপির মনোনয়ন?

আপডেট সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫