ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 179
202

গতকাল আটালান্টার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলের হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি। ইতালির ক্লাবটির মাঠ নিউ ব্যালেন্স অ্যারেনাতে শুরুতে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যাওয়ার পরও হারতে হয়েছে এঞ্জো মারেস্কার দলকে। আটালান্টার হয়ে জিয়ানলুসা স্কাম্যাক্কার সমতাসূচক গোলের পর জয়সূচক গোলটি করেন চার্লেস ডি কেতেলেইরে।

এই হারের পর পয়েন্ট টেবিলের ১১ নম্বরে নেমে গেল চেলসি। ছয় ম্যাচে তিন জয়, এক ড্র ও দুই হারে চেলসির পয়েন্ট এখন ১০। আর ঘরোয়া লিগ সিরি ‘আ’তে ছন্দহীনতায় থাকেলও চ্যাম্পিয়ন্স লিগে চার জয়, এক ড্র ও এক হারে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এল আটালান্টা।

৫৫ মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার সমতায় ফেরানো গোলের পরই ম্যাচের মোড় ঘুরে যায়। এর আগে পর্যন্ত আটালান্টার আক্রমণভাগকে অনেকটাই নিষ্ক্রিয় করে রাখে চেলসি। পুরো ম্যাচে অবশ্য সব সমীক্ষাতেই সমানে সমানে লড়েছে চেলসি-আটালান্টা। ৫১ শতাংশ বল পজেশন এবং ১০টি শট নিয়ে পাঁচটি গোলমুখে রাখে চেলসি। আর স্বাগতিক আটালান্টা ১৪টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে।

ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল

ম্যাচের ২৫ মিনিটে রিস জেমসের ক্রস থেকে বল জালে জড়ান পেদ্রো। প্রথামার্ধে সমতায় ফিরতে মরিয়া আটালান্টা বেশ কয়েকবার চেলসির রক্ষণভাগে হুমকি তৈরি করে। সফকারীদের বেশি ভুগিয়েছেন আটালান্টার ২৮ বছর বয়সী নাইজেরিয়ান উইঙ্গার আদেমোলা লুকম্যান। ব্লুজদের বক্সে মাত্র পাঁচটি টাচে তিনটি শট নেন তিনি—যার মধ্যে লক্ষ্যে ছিল একটি। অবশ্য ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

আটালান্টা সমতায় ফিরে ৫৫ মিনিটে। দুই মিনিট আগে লুকম্যানের একটি গোল অফসাইডে কাটা পড়ার পর ব্যবধান ১-১ করেন স্কাম্যাক্কা। ডে কেটেলেয়ারের ক্রস থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন ইতালির ফরোয়ার্ড।

চেলসিকে লিড এনে দেওয়ার আরও কয়েকটি সুযোগ পেয়েছিলেন স্কাম্যাক্কা। তবে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ডে কেতেলেইরে। নির্ধারিত ৯০ মিনিটের সাত মিনিট আগে চেলসির গোলকিপার সানচেজের মাথার ওপরে দিয়ে জালে পাঠান তিনি।

শেষ মুহূর্তে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় চেলসি। তবে আলেহান্দ্রো গারনাচো, জেমস ও জোয়াও পেদ্রোর চেষ্টা রুখে দেয় আতালান্তার দৃঢ় রক্ষণভাগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি

আপডেট সময় : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫