বিপিএল খেলতে অনুমতি পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

- আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 89
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। প্রতিবারের মতো বিপিএলের এবারের আসরেও দেখা যাবে একধাঁক পাকিস্তানের তারকা ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ জানিয়েছে, বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১০ জন খেলোয়াড়কে। শর্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই বিপিএল খেলার অনুমতি পেয়েছেন তারা।
মায়ামিতে ইতিহাস গড়ে আবার বর্ষসেরা মেসি
এবারের এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার হায়দার আলী। ইংল্যান্ডের ম্যানচেস্টারে গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে গত ২৫ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেয়।
পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপিএলে খেলতে আর কোনো বাধা নেই এই তারকার। নিলাম থেকে ২৫ হাজার ডলারে হায়দার আলীকে দলে ভিড়িয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
হায়দার আলী ছাড়াও বিপিএলে অংশ নিতে আসছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, খাজা নাফে ও মোহাম্মদ ইহসানউল্লাহর মতো ক্রিকেটাররা।
























