ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরের কোয়েলহাট কবরস্থানে শিশু সাজিদের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 80
106

রাজশাহীর তানোরে কোয়েলহাট কবরস্থানে নলকূপের গভীর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সকালে তার দাফন সম্পন্ন হয়।

এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কোনো দোকানপাটও খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, অথচ আজ নিস্তব্ধতা।

জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার চোখ ভিজা দেখা যায়। কারও কণ্ঠে ফিসফিস—‘আল্লাহ, এমন মৃত্যু কেউ না পাক। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা-বারবার ছুটে আসতে চাইছিলেন-করছেন আহাজারি। লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউ।

জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গেল, শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। কান্না করছেন স্বজনরা। একটি শিশুর জানাজা—যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য আগে কখনও দেখেনি গ্রামবাসী।

ডিএসসিসির গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার পর শিশুটিকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর দ্রুত হাসপাতালে নেয়া হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন শিশুটিকে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, টানা ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর দুই বছর বয়সী শিশু সাজিদকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তানোরের কোয়েলহাট কবরস্থানে শিশু সাজিদের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫