ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়ি থেকে সস্ত্রীক হলিউড নির্মাতার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 160
185

হলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের (৬৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্কাই নিউজের মার্কিন সহযোগী এনবিসি নিউজের বরাতে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রেইনারের ঘনিষ্ঠজনের এক সূত্র জানিয়েছে, রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের শরীরে ছুরিকাঘাতের ক্ষত ছিল।

‘কঠোর অস্ত্র আইনের’ ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড এটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস রেইনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিজ বাড়ি থেকে সস্ত্রীক হলিউড নির্মাতার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫