ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

ফিট থেকে বিশ্বকাপে দলের চাহিদা মেটাতে চান শরিফুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 104
123

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে চট্টগ্রাম রয়্যালস। প্রথম চার ম্যাচের তিনটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। দলটির এই পথচলায় বড় অবদান শরিফুল ইসলামের। এই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে জাতীয় দলেও অবদান রাখতে চান বাঁহাতি পেসার।

চট্টগ্রামের জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন শরিফুল। যা তার দলের পক্ষে সর্বোচ্চ। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৫.৯২ রান। প্রতি উইকেটের জন্য খরচ মাত্র ১৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন পেসারের জন্য যা স্বপ্নের মতো।

ছন্দে থাকা অবস্থায় তিনি পেয়েছেন বিশ্বকাপ দলে থাকার সুখবর। আগামী মাসে হতে যাওয়া টুর্নামেন্টের দলে থেকে তাই আনন্দিত শরিফুল। বিপিএলের অফিসিয়াল পেজে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন ২৪ বছর বয়সী পেসার।

“আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। বিশেষ করে প্রতিটা খেলোয়াড়ই যারা প্রফেশনাল, যেকোনো খেলায়, তারা সবাই চায় বিশ্বকাপ খেলতে। সেক্ষেত্রে স্কোয়াডে জায়গা পেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহর কাছে লাখো শুকরিয়া।”

আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার-ফাইনালে মরক্কো

বিশ্বকাপের আগে বিপিএলে টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলায় যথাযথ প্রস্তুতি হয়ে যাচ্ছে মনে করেন তরুণ এই পেসার।

“অবশ্যই যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর আমরা এখানে টি-টোয়েন্টি ম্যাচ খেলছি। তো আমি মনে করি, এটা প্রস্তুতির জন্য খুব ভালো।”

“এখানে ফিট থেকে নিজেকে ফিট রেখে যত ম্যাচ খেলতে পারব, ভালো রিদমে আসতে পারব ইনশাআল্লাহ। আশা করি ভালো করতে পারব।”

এসময় বিপিএল ও বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা বলেন শরিফুল।

“আসলে এটা পুরোপুরি আমি চেষ্টা করব যে আমি যাতে সুস্থ থাকে দলের প্রয়োজন, দল যেটা ডিমান্ড করে সেটা এপ্লাই করা। সো আমি জানি না কত থাকব না থাকব। আমি চেষ্টা করব যাতে ফিট থেকে বিশ্বকাপটা শেষ করতে পারি।”

নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও নিয়মিত বোলিং করে থাকেন শরিফুল। শেষ দিকে বোলিং করার সময় পরিকল্পনা কী থাকে জানালেন তিনি।

“ডেথ ওভারে সবসময় বোলাররা বা ক্যাপ্টেন থাকে যে সবারই কথা একটা থাকে, দুই-একটা বাউন্ডারি হতে পারে। যেহেতু ব্যাটসম্যানও খেলতে আসছে। তো কিভাবে আমরা কামব্যাক করতে পারব? আমাদের সেরা বলটা কিভাবে আমরা ডেলিভার করতে পারব সেটা নিয়ে চিন্তা করি।”

শেষ দিকে বিশ্বকাপের জন্য সবার কাছে দোয়া চান শরিফুল।

“সবাই দোয়া করবেন আমরা যাতে বিশ্বকাপে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আমিও যাতে ভালো কিছু করতে পারি। সবার কাছে ভালোবাসাটা চাওয়া।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিট থেকে বিশ্বকাপে দলের চাহিদা মেটাতে চান শরিফুল

আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬