ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:১১ অপরাহ্ন, রোববার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 105
119

বিশ্বকাপ বাছাইপর্বে উড়ন্ত শুরু করল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে ঝড় তোলেন শারমিন আক্তার সুপ্তা আর বোলিংয়ে জাদু দেখান দুই স্পিনার নাহিদা আক্তার ও রাবেয়া আক্তার।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে রোববার সকালের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে ১৫৯ রানে পুঁজি পায় তারা। জবাবে ১৩৭ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্রের মেয়েরা।

গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকেট।

দুই জোড়া ভাই নিয়ে ইতালির প্রথম বিশ্বকাপ স্কোয়াড

রোববারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন দিলারা আক্তার দোলা। তবে ৮ বলে ১৭ রান করে আউট হয়ে যান উইকেটকিপার-ব্যাটার। পরে অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস জয়িতাকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন সুপ্তা।

জয়িতাও ১৭ রান করে ফেরেন। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক জ্যোতি। চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন সুপ্তা। দুজন মিলে ৪৫ বলে যোগ করেন ৬৩ রান।

ক্যারিয়ারের প্রথম ফিফটি করে ৮ চার ও ১ ছক্কায় মাত্র ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন সুপ্তা। সোবহানার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩২ রান। শেষ দিকে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। যুক্তরাষ্ট্রের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন মাহি মাধবন।

পরে রান তাড়ায় পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি যুক্তরাষ্ট্র। তবে স্পিনাররা আক্রমণে আসতেই দিক হারিয়ে ফেলে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার চেতনা পাগিডালা। আর শেষ দিকে রিতু সিংয়ের ৩৩ রানের সৌজন্যে পরাজয়ের ব্যবধান কমে।

বাঁহাতি স্পিনের জাদুতে ২৪ রানে ৪ উইকেট নেন নাহিদা। লেগ স্পিনার রাবেয়া ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (দিলারা ১৭, জুয়াইরিয়া ১৭, সুপ্তা ৬৩, জ্যোতি ২, সোবহানা ৩২, স্বর্ণা ১৬*, রাবেয়া ৬*; আদিতিবা ৩-০-৩৫-০, গিতিকা ২-০-২৪-০, মাহি ৪-০-২৩-৩, ইসানি ৪-০-২৭-২, সানভি ৪-০-১৭-০, তারারুম ২-০-১৫-০, রিতু ১-০-১৮-০)

যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩৭/৯ (দিশা ২৩, চেতনা ৩৬, ইল্লা ৪, ইসানি ০, আদিতিবা ৯, পুজা ৫, রিতু ৩৩, তারানুম ১০, গিতিকা ০, মাহি ১*, সানভি ২*; মারুফা ৪-০-২৫-০, মেঘলা ৩-০-২২-০, নাহিদা ৪-০-২৪-৪, রাবেয়া ৪-০-৩৪-২, সোবহানা ১-০-৮-০)

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২৯:১১ অপরাহ্ন, রোববার, ১৮ জানুয়ারী ২০২৬