‘১০ দেশে ১৭৮ মিলিয়ন, বাংলাদেশে একাই ১৭৬ মিলিয়ন দর্শক’

- আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 106
ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া মানতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, বিশ্বকাপের ১০টি দেশের চেয়ে বেশি দর্শক একাই টানতে পারে বাংলাদেশ দল।
বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু বদলানোর দাবি তুলেছিল বাংলাদেশ। কিন্তু সেটি উড়িয়ে দিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
আইসিসির এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ইউসুফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দর্শকসংখ্যার হিসেব তুলে ধরে এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার।
আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস ইতালির
“যতটা দর্শক বাংলাদেশ টানতে পারে তা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমপর্যায়ের। ১০টি দেশ মিলিয়ে ১৭৮ মিলিয়ন, বাংলাদেশ একাই ১৭৬ মিলিয়ন।”
ইউসুফ মনে করেন, কারও একক চাওয়ার ওপর নির্ভর না করে ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত ছিল।
“যে খেলাটি বৈশ্বিক দর্শকসংখ্যার ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করা নীতি ও শাসনব্যবস্থার ধারাবাহিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন ছাড় বা সুবিধা বেছে বেছে দেওয়া হয়, তখন ন্যায্যতা বিলুপ্ত হয়।”
“ক্রিকেট কখনও প্রভাবের ভিত্তিতে পরিচালিত হতে পারে না। শুধু নীতির ভিত্তিতেই হওয়া উচিত।”
























