ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে সেমি-ফাইনালে উঠতে পারবে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 70

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে এর মধ্যে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে একসঙ্গে সেমি-ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারত ও পাকিস্তানের। আর এজন্য প্রয়োজন ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়।

দেখতে দেখতে চলে এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে শেষ রাউন্ডের ম্যাচগুলো। গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনও অনেক দলের ভাগ্য ঝুলছে নানা সমীকরণের ওপর।

গ্রুপ ১ থেকে অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করেছে সেমি-ফাইনালের টিকেট। গ্রুপ ২-এ ইংল্যান্ড এগিয়ে থাকলেও বাকি জায়গা নিয়ে জমে উঠেছে উত্তেজনা।

গ্রুপ ২: ইংল্যান্ড এগিয়ে, ভারত-পাকিস্তান ম্যাচে সব ফয়সালা
গ্রুপ ২-এ এখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয় নিয়ে পরিষ্কারভাবে এগিয়ে ইংল্যান্ড। গ্রুপ পর্বে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয় সঙ্গে নিয়ে সুপার সিক্সে নামা ইংল্যান্ড শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ভীষণ বাজে সময় কাটাচ্ছে নিউজিল্যান্ড- ভারতের কাছে হেরেছে ১৪১ বল হাতে রেখে, আর পাকিস্তানের কাছে পরাজয় ১৯৭ বল বাকি থাকতেই। ফলে এই ম্যাচে ইংল্যান্ডের জয়ই সবচেয়ে সম্ভাব্য ফল।

ভারত-পাকিস্তান ক্রিকেটে জটিলতা নিরসনে উদ্যোগ আইসিসির

ইংল্যান্ড জিতলে তাদের পয়েন্ট হবে ৮, সেমিফাইনাল তখন নিশ্চিত হয়ে যাবে। এরপর সব আলো গিয়ে পড়বে রোববারের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে। সে ক্ষেত্রে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একজনই উঠবে শেষ চারে।

এ মুহূর্তে ভারত এগিয়ে আছে- তিন ম্যাচে ছয় পয়েন্ট ও নেট রান রেট +৩.৩৩৭। পাকিস্তানের পয়েন্ট চার, নেট রান রেট +১.৪৮৪। ব্যবধানটা কাগজে-কলমে বড় মনে হলেও বাস্তবে তা অতিক্রম করা অসম্ভব নয়।

পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ রান করে, তাহলে ভারতকে কমপক্ষে ৮৫ রানে হারাতে হবে নেট রান রেটে ছাড়িয়ে যেতে। যদি আগে বোলিং করে ভারতকে ২০০ রানে আটকে দেয়, তাহলে লক্ষ্য ছুঁতে হবে ৩১.৫ ওভারে।,লক্ষ্য যদি হয় ২৫১, সেক্ষেত্রে জিততে হবে আনুমানিক ৩৩.২ ওভারে।

চ্যালেঞ্জিং হলেও পাকিস্তানের জন্য এটা একেবারে অচেনা কিছু নয়। মাত্র এক মাস আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়েছিল তারা।

তবে একটি সম্ভাবনায় ভারত ও পাকিস্তান দু’দলই সেমিফাইনালে যেতে পারে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে হারতে হবে ইংল্যান্ডের আর এরপর পাকিস্তানকে জিততে হবে ভারতের বিপক্ষে। তখন তিন দলই ছয় পয়েন্টে শেষ করবে।

তখন শীর্ষ দুই নির্ধারণ করবে নেট রান রেট। তবে বাস্তবিক চিন্তায় ইংল্যান্ডের সঙ্গে নিউ জিল্যান্ডের জয় বেশ অসম্ভবই।

গ্রুপ ১: একটি জায়গা, তিন দাবিদার
গ্রুপ ১-এ অস্ট্রেলিয়া সবার ওপরে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে। ফলে বাকি একটি জায়গা নিয়ে লড়াই আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। তিন দলেরই এখন চার পয়েন্ট।

ওয়েস্ট ইন্ডিজ তাদের সব ম্যাচ খেলে ফেলেছে। নেট রান রেট -০.৪২১। তিন দলের মধ্যে সবচেয়ে কম। ফলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্যদের বড় ব্যবধানে হারের দিকে।

শ্রীলঙ্কা ও আফগানিস্তান- দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তবে আফগানিস্তানই প্রায় নিশ্চিতভাবে দ্বিতীয় হবে। নেট রান রেটে তারা শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে।

এমনকি শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে গুটিয়ে ১০ ওভারে ম্যাচ জেতে, তবু মাত্র দুই রানে জয় পেলেই এগিয়ে থাকবে আফগানিস্তান- যদি তারা ২৫০ রান করে।

শ্রীলঙ্কার সামনে তাই একমাত্র পথ- দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি আয়ারল্যান্ডের কাছে আফগানিস্তানের বড় অঘটনের আশা করা। শুক্রবার আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচেই মূলত নির্ধারিত হয়ে যাবে গ্রুপটির ভাগ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একসঙ্গে সেমি-ফাইনালে উঠতে পারবে ভারত-পাকিস্তান

আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬