ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত মিথ্যা বলে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 104
127

জামায়াত মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দাঁড়িপাল্লায় ভোট চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নিজ নির্বাচনি আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীবস্তি এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময়, মির্জা ফখরুল জানান, কিছু লোক থাকবে যারা দুষ্টামি করবেই, তবে এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। যেভাবেই হোক জনগণ ভোট দেবে এবং বিএনপিকে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যা কিছু নতুন

ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কাঠের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। কিন্তু বিগত সরকারের সময় হয়েছিলো আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াত মিথ্যা বলে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬