ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 48

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

এর আগে, সংসদ সদস্য হিসেবে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

জামায়াতের সঙ্গে শপথ নেন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। পৌঁছাতে দেরি হওয়ায় শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সকালে গণমাধ্যমে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত

আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬