ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 91
112

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় বাংলাদেশের জনগণের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। সৌদি আরবের পক্ষ থেকে এই অভিনন্দন বার্তায় দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয়ের পর গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তাঁর এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে নতুন সরকার তার যাত্রা শুরু করল। আন্তর্জাতিক মহলের এই অভিনন্দন বার্তাকে নতুন সরকারের জন্য একটি ইতিবাচক কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আরব নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

আপডেট সময় : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬