ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে সুপার এইট যাত্রা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:৫২ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 110
138

মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে ৮২ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় তখন টিম শ্রীলঙ্কা। দাসুন শানাকাকে ঘিরে প্রার্থনায় মগ্ন লঙ্কানরা।দলপতি অবশ্য অলৌকিক কিছু করে দেখাতে পারেননি। ১৪তম ওভারে আদিল রশিদকে ছক্কা মারতে গিয়েছিলেন। তাতেই উইল জ্যাকস ও টম ব্যান্টনের যৌথ প্রযোজনায় আউট হয়ে ছাড়লেন মাঠ। আশার বেলুন চুপসে গেল নিমিষেই। সুপার এইটের প্রথম ম্যাচে হাতছাড়া হয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজকদের।

পাল্লেকেলে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৪৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। মাঝারি স্কোর তাড়ায় নেমে ১৬.৪ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

আগে ব্যাটিংয়ে নাম ইংল্যান্ড এদিন পাওয়ার প্লেতে দুই উইকেট হারায়। ৭ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৩ রানে জ্যাকব বেথেল। আউট হওয়ার আগে ৬ রান করেন টম ব্যান্টন।

শুরু থেকে চাপে থাকা ইংলিশরা ক্রমান্বয়ে উইকেট হারাতে থাকে। তবে একপ্রান্ত আগলে এগিয়ে এগুতে থাকেন ফিল সল্ট। দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। ৪০ বলে খেলা এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো।

ভিএআরে ভাঙল রিয়ালের স্বপ্ন, শীর্ষে ফেরার সুযোগ বার্সার

ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান উইল জ্যাকসের। তিনি ১৪ বলে ২১ রান করেন। হ্যারি ব্রুক ৭ বলে ১৪ রান করেন, স্যাম কারান ১১ বলে ১১ রান করেন। এছাড়া লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে ভেল্লালাগে ৪ ওভারে ২৬ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসানা। একটি উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা।

রান তাড়ায় পাওয়ার প্লেতে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা লঙ্কানরা নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। সাতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক শানাকা।

ইংল্যান্ডের তিন স্পিনার উইল জ্যাকস, আদিল রশিদ ও লিয়াম ডসন মিলে নিয়েছেন ৭ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট জ্যাকসের। রশিদ ও ডসন নিয়েছেন ২টি করে উইকেট। ফাস্ট বোলার জফরা আর্চারও পেয়েছেন ২ উইকেট। অন্য উইকেটটি জেমি ওভারটনের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয় দিয়ে সুপার এইট যাত্রা ইংল্যান্ডের

আপডেট সময় : ০৯:১৬:৫২ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬