দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
- আপডেট সময় : ১০:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সবশেষ তথ্যানুযায়ী, গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের ঘর অতিক্রম করেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন বা ৩৫.৩১ বিলিয়ন মার্কিন ডলারে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০.২৮ বিলিয়ন ডলার। মূলত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে এই নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
গত কয়েকদিন ধরেই রিজার্ভ ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে- ২৩ ফেব্রুয়ারি গ্রস রিজার্ভ ছিল ৩৪.৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০.১০ বিলিয়ন ডলার। ২৫ ফেব্রুয়ারি মাত্র দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ০.৪৫ বিলিয়ন ডলার হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহের ফলে রিজার্ভের এই উন্নতি সম্ভব হয়েছে। আইএমএফ-এর শর্ত অনুযায়ী নিট রিজার্ভের হিসাব রক্ষণাবেক্ষণ করায় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।























Iran begins a procession through Tehran for Supreme Leader Ayatollah Ali Khamenei’s funeral