ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে’: পাকিস্তানকে হুঁশিয়ারি আফগানিস্তানের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 47

আফগানিস্তানের আকাশসীমায় পাকিস্তানের নজরদারি বিমান উড্ডয়ন এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামাবাদকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কাবুল। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে তবে আফগানিস্তান ‘নির্ণায়ক পদক্ষেপ’ নেবে। তিনি বলেন, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছি। এটি এই বার্তাই দেয় যে, আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।”

মুজাহিদ অভিযোগ করেন, কাবুল ও কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার কয়েক ঘণ্টা পরও তাদের গোয়েন্দা ও নজরদারি বিমান আফগানিস্তানের আকাশসীমায় উড়ছে। তিনি এই অত্যাচার ও গুণ্ডামি বন্ধে আঞ্চলিক দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আফগান সরকার সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইলেও ফাসিহউদ্দিন ফিতরাত স্পষ্ট করে দিয়েছেন যে, যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, “আঙুলের বদলে আমরা মুষ্টি দিয়ে আঘাত করব।” এমনকি পাকিস্তানের সামরিক জান্তা আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ইসলামাবাদও নিরাপদ থাকবে না বলে তিনি সতর্ক করেন।

সংবাদ সম্মেলনে মুজাহিদ আরও বলেন, ভারতের সাথে আফগানিস্তানের সুসম্পর্ক রয়েছে, তবে এই সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে নয়। তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক আমিরাত অন্য কারো নিয়ন্ত্রণে চলে না।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমান হামলার প্রতিবাদে আফগান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে সীমান্তে উত্তেজনা চরমে। এ পর্যন্ত উভয় দেশের ব্যপক হতাহতের খবর শুনা গেছে। সূত্র: উইন

নিউজটি শেয়ার করুন

‘আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে’: পাকিস্তানকে হুঁশিয়ারি আফগানিস্তানের

আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬