ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে ১২ পাকিস্তানি সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 66

আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ১২ পাকিস্তানি সেনা নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অন্যদিকে পাকিস্তানের হামলায় তালেবান এবং তেহরিক-ই-তালেবানের অন্তত ২৭৪ যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, সীমান্তের অন্তত ১৫টি অঞ্চলে ৫৩ স্থানে হামলা চালিয়েছে আফগান তালেবান। এতে তাদের ১২ সেনা নিহত ও ২৭ জন আহত হয়েছেন। এ ছাড়া একজন সৈন্য নিখোঁজ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে’: পাকিস্তানকে হুঁশিয়ারি আফগানিস্তানের

অন্যদিকে পাকিস্তানের হামলায় ২৭৪ জন আফগান তালেবান যোদ্ধা ও সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন আইএসপিআর প্রধান। সংঘাতে তালেবান পক্ষের অন্তত ৪০০ জন আহত হয়েছে বলেও দাবি তার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক বলেন, আফগান তালেবান শাসন ও সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি আরও বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদের প্রতিটি ঘটনার সঙ্গে ভারত জড়িত।

সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন গাজব লিল-হক এর লক্ষ্য পুরোপুরি অর্জন না হওয়া পর্যন্ত চলছে।

পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে শুধু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানান পাকিস্তানের আইএসপিআর প্রধান। তবে আফগান সরকারের একটি সূত্র আল জাজিরাকে বলেছেন, পাকিস্তানের হামলায় পাকতিকা প্রদেশে অন্তত তিনজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘গজব লিল-হক’ এখনও অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন আইএসপিআর প্রধান।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অবশ্য এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার দেশ সংলাপের মাধ্যমে সংঘাতের ইতি টানতে চায়। তার ভাষায়, ‘আমরা সবসময়ই শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছি। এখনও আমরা সংলাপের মাধ্যমেই সংঘাতের সমাপ্তি চাই।’ সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে ১২ পাকিস্তানি সেনা নিহত

আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬